আবারও বাড়ল মূল্যস্ফীতি, এপ্রিলে ৯.০৪ শতাংশে পৌঁছাল
প্রান্তকাল প্রতিবেদন: চলতি বছরের মার্চে কিছুটা কমে ৯ শতাংশের নিচে নামার পর আবারও বেড়েছে দেশের মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে। মার্চে এ হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। বুধবার প্রকাশিত বিবিএসের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে […]










