শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার

প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক নির্যাতনের অভিযোগ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (BAIRA) বহুল আলোচিত সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম মানবপাচারের মামলায় গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন, বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। তিনি জানান, ফখরুল ইসলামকে মানবপাচার ও অর্থ আত্মসাতের […]

৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা, মুনাফায় ৪৬ শতাংশ পতন বিএটিবিসির

চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বহুজাতিক সিগারেট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিক্রি বেড়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৭ শতাংশ। তবে বিক্রি বাড়লেও কোম্পানির মুনাফা কমেছে প্রায় ৪৬ শতাংশ। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বৃহস্পতিবার […]

আমেরিকা থেকে প্রথমবার সরকারিভাবে গম আমদানি শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ MV NORSE STRIDE আজ শনিবার চট্টগ্রাম […]

প্রতারণার মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ, সিআইডির জালে এক চক্রের সদস্য গ্রেপ্তার

সংঘবদ্ধ প্রতারণার মাধ্যমে নিজেদের গার্মেন্টস এক্সেসরিজ বিক্রির স্বার্থে অন্য ব্যবসায়ীদের ঠকানো চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি চৌকস দল, এলআইসি ইউনিটের সহযোগিতায়, বৃহস্পতিবার ভোর ৩টা ১০ মিনিটে রাজধানীর মিরপুর বড়বাগ এলাকা থেকে মো. আতিকুল্লাহ (৪৮) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করে। তিনি হাতিরঝিল থানার মামলা নং […]

ঢাকাকে বাসযোগ্য নগরী গড়তে ড্যাপ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন

রাজধানী ঢাকাকে আরও পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫–এর সংশোধনীর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সংশোধিত ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে। রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের […]

‘পাটের চাহিদা আশঙ্কাজনকভাবে কমেছে, দায় আমাদেরই’ — উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, এক সময় দেশের টেক্সটাইল শিল্পের প্রাণ ছিল পাট, কিন্তু এখন এর চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আর এই অবস্থার জন্য আমরাই দায়ী। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “টেকসই উন্নয়নে পাটের ভূমিকা” শীর্ষক সেমিনার ‘হাফিজউদ্দিন […]

মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই

রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী “মিরপুর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫”। আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজক মিরপুর রিয়েল এস্টেট ফোরাম, যা মিরপুরভিত্তিক রিয়েল এস্টেট ডেভেলপার ও লিংকেজ ইন্ডাস্ট্রিগুলোর মালিকদের সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ […]

আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইডের স্বাস্থ্যসেবা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত সাধারণ […]

এক্সচেঞ্জ রেটের ফাঁদে প্রবাসীরা: বছরে ১৬ হাজার কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশ

বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহের সঙ্গে সঙ্গে লুকানো চার্জ, উচ্চ ফি এবং কম এক্সচেঞ্জ রেটের কারণে বাংলাদেশ বিপুল অর্থ ক্ষতির মুখে পড়ছে। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা (NALA)-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা (১.৪৮ বিলিয়ন মার্কিন ডলার) হারিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন […]

চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য বৈচিত্র্য ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৫ : বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং সক্ষমতা বাড়াতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বিক্রয় প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা […]