শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান

একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে। বিশেষ করে মায়ামি গ্রাঁ প্রি–কে ঘিরে এখন প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও করপোরেট নির্বাহীদের সরব উপস্থিতি নতুন বাস্তবতা তৈরি করেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফর্মুলা […]

চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। রোববার রাজধানীর বিজয়নগর–এ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত ‘কমোডিটি এক্সচেঞ্জ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএসই ও সিএমজেএফ। […]

আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স লি.”–এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুন–কে গ্রেপ্তার করেছে। রোববার (১০ মে) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, উত্তরা পূর্ব থানার একটি প্রতারণা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। […]

তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি

সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত তেলের বিক্রি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা এএফপি–এর খবরে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই জ্বালানি কোম্পানিটি সৌদি স্টক এক্সচেঞ্জ–এর ওয়েবসাইটে প্রকাশিত […]

পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ। মার্চ শেষে সেই অবস্থান আরও কিছুটা সুসংহত হয়েছে। তবে বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল–এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম […]

বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাই: সুপারভাইজারসহ ৯ জন গ্রেপ্তার

সিলেটে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশের সুপারভাইজার ও ডিএসওসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডিস্ট্রিবিউটর হলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। শনিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন— দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান […]

গণছাঁটাইয়ের পর ক্ষোভে ফুঁসছেন ওরাকল কর্মীরা

মার্চের শেষ দিনে ই-মেইলের মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করে প্রযুক্তি জায়ান্ট Oracle। ছাঁটাইয়ের পর ক্ষতিপূরণ, শেয়ার সুবিধা বাতিল এবং শ্রম আইন এড়িয়ে যাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সাবেক কর্মী। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, ৩১ মার্চ সকালে অনেক কর্মী হঠাৎ করেই দেখতে পান তাদের ভিপিএন ও স্ল্যাক অ্যাকাউন্ট বন্ধ […]

জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার সিলেট জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী […]

ব্যবসা শুরু সহজ করা হবে, ২৫-২৬ লাইসেন্সের জটিলতা কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ৭ মে : দেশে ব্যবসা শুরু করতে বিদ্যমান জটিল প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, বর্তমানে একটি ব্যবসা শুরু করতে ২৫ থেকে ২৬ ধরনের লাইসেন্স ও অনুমোদনের প্রয়োজন হয়, যা উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন […]

বিদেশি বিনিয়োগে ধীরগতির সরকারি সেবা বড় বাধা: মির্জা ফখরুল

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। বুধবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘দ্য কম্পাস ডায়লগ’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি […]