শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে ঈদযাত্রা, কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন ও শপিংমলের নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঈদে বাড়ি ফেরা মানুষেরা যেন শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়াতে আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা […]

ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। মঙ্গলবার ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা” শীর্ষক এক মতবিনিময় […]

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬; আদালতে স্বীকারোক্তি ২ জনের

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর আলীগঞ্জ রেললাইন সংলগ্ন একটি মাছের খামারের পুকুর থেকে আতিকুল ইসলামের (৩৯) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। […]

উৎপাদন ব্যয় ও বৈশ্বিক চাপের মুখে তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা

উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপে দেশের তৈরি পোশাক শিল্পে গভীর সংকট তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, গত তিন বছরে অন্তত ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত নীতিগত সহায়তা না পেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে শিল্পমালিকদের বিভিন্ন […]

বাজেটে কমতে পারে মোবাইল সেবার করের বোঝা, বাতিল হতে পারে পদ্মা সেতুর সারচার্জ

আগামী বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবায় করের বোঝা কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্বোধনের চার বছর পর পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত এক শতাংশ সারচার্জ বাতিলের চিন্তা করছে সরকার। একই সঙ্গে গ্রাহকদের স্বস্তি দিতে সিম কর ৩০০ টাকা থেকে কমানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে […]

কানাডায় ওষুধ রফতানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রফতানির নতুন মাইলফলক অর্জন করেছে Navian Life Science PLC (সাবেক নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক জেনেরিক ওষুধ কোম্পানি Sandoz-এর সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় এই রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে স্যান্ডোজ এজি, সুইজারল্যান্ডের ক্রয়াদেশ অনুযায়ী নেভিয়ানের টঙ্গী কারখানায় উৎপাদিত একাধিক ওষুধ কানাডায় আমদানি করছে স্যান্ডোজ কানাডা। একই চুক্তির আওতায় ভবিষ্যতে […]

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার

রাজধানীর Bashundhara City Shopping Complex-এ অবস্থিত একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের সাবেক এক সেলসম্যানকে গ্রেফতার করেছে Criminal Investigation Department। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই জুয়েলারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিআইডি জানিয়েছে, গত ১২ […]

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

প্রান্তকাল ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে ঈদ পর্যন্ত দেশের শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জনসাধারণের […]

দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু, যুক্ত হলো ৩৯ ব্যাংক

দেশের স্টার্টআপ খাতে প্রথমবারের মতো সংগঠিতভাবে যুক্ত হয়েছে দেশীয় ব্যাংকিং খাত। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে চালু হয়েছে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি) আয়োজিত অনুষ্ঠানে ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’-এর উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী

পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের আর্থিক খাত স্বাধীনভাবে পরিচালিত হবে এবং বিনিয়োগ ও ঋণ বরাদ্দে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)–এর উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]