ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
- নিজস্ব প্রতিবেদক
- মে ২০, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে ঈদযাত্রা, কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন ও শপিংমলের নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঈদে বাড়ি ফেরা মানুষেরা যেন শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়াতে আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করেন। বাস, ট্রেন, লঞ্চ কিংবা স্টিমারের ছাদে অথবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
চালকদের উদ্দেশে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কিংবা ক্লান্ত ও অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রেনে যাতায়াতের সময় পাথর নিক্ষেপ ও চুরি-ছিনতাই সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
নৌপথে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে। এজন্য অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
কোরবানির পশুর হাট বিষয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ট্রাক, নৌকা বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই করা যাবে না এবং মহাসড়ক কিংবা রেললাইনের পাশে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে হবে। নির্ধারিত হারে হাসিল পরিশোধের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।
পশুবাহী পরিবহনের সামনে গন্তব্য বা পশুর হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কোরবানির পশুবাহী ট্রাক বা পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চামড়া পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় চামড়াবাহী সন্দেহজনক যানবাহনের বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।
পশুর হাটে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে এবং বড় অঙ্কের নগদ অর্থ বহনের সময় প্রয়োজনে পুলিশের কারেন্সি এস্কর্ট নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে জাল টাকা শনাক্তে সতর্ক থাকতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনের সময় ব্যক্তিগত পিন নম্বর গোপন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শপিংমল ও মার্কেট কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ, র্যাব অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন…
দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে নতুন কূটনৈতিক আলোচনা, দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই বছর পর প্রথমবারের মতো…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

