এক্সচেঞ্জ রেটের ফাঁদে প্রবাসীরা: বছরে ১৬ হাজার কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ৬, ২০২৫
বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহের সঙ্গে সঙ্গে লুকানো চার্জ, উচ্চ ফি এবং কম এক্সচেঞ্জ রেটের কারণে বাংলাদেশ বিপুল অর্থ ক্ষতির মুখে পড়ছে। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা (NALA)-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা (১.৪৮ বিলিয়ন মার্কিন ডলার) হারিয়েছে বাংলাদেশ।
২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি ও অস্বচ্ছ লেনদেনের কারণে প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। একই সময়ে বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬.৯ বিলিয়ন ডলার। তবে এর উল্লেখযোগ্য অংশ অতিরিক্ত খরচে নষ্ট হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং জিডিপির প্রায় ০.৩৩ শতাংশের সমান।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে না’লা বাংলাদেশ-এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন,
“বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ জিরো ফিতে, দ্রুত এবং নিরাপদে দেশে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রতিটি টাকা শুধু পরিবার নয়, জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করে।”
তিনি আরও জানান, না’লা’র লক্ষ্য হলো আস্থা, স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা। এতে প্রবাসীরা গর্বের সঙ্গে বলতে পারবেন, তাদের অর্থ বিনা খরচে এবং নিরাপদে দেশে পৌঁছাচ্ছে।
বর্তমানে প্রবাসীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে সরাসরি বাংলাদেশে অর্থ পাঠাতে পারছেন। এর মাধ্যমে দেশের ২৪৯টি ব্যাংক এবং ২৬টি মোবাইল মানি সার্ভিসে লেনদেন করা সম্ভব। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে।
না’লা’র আন্তর্জাতিক বি-টু-বি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘রফিকী এপিআই (Rafiki API)’ আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ করেছে। প্রতিষ্ঠানটি ওয়াই কম্বিনেটর (Y Combinator), এক্সেল (Accel) ও বিসসিমার (Bessemer) সহ বিভিন্ন আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগপ্রাপ্ত। বর্তমানে সংস্থাটি বাংলাদেশসহ আফ্রিকা ও এশিয়ার ১৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
এই বিভাগের আরও খবর
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও…
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…

