চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার জাহাজের সংঘর্ষ, পণ্য খালাসে অনিশ্চয়তা
- নিজস্ব সংবাদদাতা
- মে ৩, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দু’টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস (একক) কনটেইনার পণ্য খালাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে বহির্নোঙর থেকে জাহাজ দু’টি জেটিতে আনার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িত জাহাজ দুটির একটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি ‘মায়ারস্ক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইনের মালিকানাধীন ‘এইচ আর তুরাগ’। বর্তমানে উভয় জাহাজ বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবারই জাহাজ দু’টির বন্দরের জেটিতে ভেড়ার কথা ছিল। তবে সংঘর্ষের কারণে জাহাজগুলোর কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ সেগুলোকে জেটিতে ভেড়ার অনুমতি দেয়নি।
এ ঘটনায় কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো তদন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় মেরামত শেষে চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত জাহাজ দু’টির পণ্য খালাস কার্যক্রম শুরু করা যাচ্ছে না, যা আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এই বিভাগের আরও খবর
মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালা অনুমোদন, সংশোধন হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন
প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ…
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ সাত…
সরকার দাম বাড়ালেও বাজারে ধস, চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ী-মাদরাসা
কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার…
আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী, চামড়ার ন্যায্যমূল্য নিয়ে নতুন করে আলোচনা
কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচা…
ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

