শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে ৬ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন কচকটখা এলাকার চারখাই ইউনিয়ন অফিসের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক […]

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে। পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়ে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও […]

গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন ও সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটি আধুনিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই বর্তমান সময়ের অন্যতম প্রধান দায়িত্ব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) […]

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন বিবেচনা করে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত […]

শেখ সেলিমের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ

শেখ সেলিমের বিরুদ্ধে করা মামলার পর তার পরিবারের সদস্যসহ তিনজনের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত ঠিকানায় গিয়ে সংশ্লিষ্টদের না পাওয়ায় এবং নোটিশ গ্রহণে কেউ এগিয়ে না আসায় নতুন করে ঠিকানায় নোটিশ লটকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা […]

হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় লেকের পানিতে থাকা গুলি ও চার্জার শনাক্ত করা সম্ভব হয়। পরে উদ্ধারকৃত সামগ্রীগুলো হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল […]

বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান। এর আগে সোমবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। […]

বিদ্যুৎ সংকট সমাধানে কেন দুই বছর? যা বললেন তথ্য উপদেষ্টা

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির চারটি কারণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদ্যুতের এ সংকট সমাধানে সরকারের তরফে যে দুই বছর সময় লাগার কথা বলা হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসে এ ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন […]

পাতায়ায় ভিড়বে মার্কিন রণতরী, যৌনকর্মীদের ঠেকাতে পুলিশের অভিযান

টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটানোর পর বুধবার থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যবাহী মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা তৈরি হলেও যৌনকর্মীদের ঠেকাতে আগেভাগেই কঠোর অবস্থানে গেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে লিখেছে, রণতরীটি পৌঁছানোর আগেই […]

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সম্পদের হিসাব চায় দুদক

ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের কাছে তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার নামে জ্ঞাত আয় বর্হিভূত ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদ পাওয়ার তথ্য দেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এমন পরিস্থিতিতে ফজলে ফাহিমের নামে বা বেনামে আরও […]