শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। আজ দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বাসসকে […]

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ […]

রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যা […]

কলাপাড়ায় ২৪০ চাষী পেল গোলপাতার গুড় তৈরীর উপকরণ

পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের প্রশিক্ষণ ও গোলের গুড় তৈরির উপকরণ বিতরন করা হয়েছে। বুধবার শেষ বিকেলে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর, ডালবুগঞ্জ ইউনিয়নের ২৪০ চাষীকে গোলের গুড় তৈরির উপকরণ দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে […]

কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারী হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে । মঙ্গলবার বিকালে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটো থেরাপি কক্ষে এ ঘটনা ঘটে। শিশুটির স্বজনরা জানান, গত শনিবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি […]

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় র‍্যালী, আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান […]

সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এত দিন ১৯৯ টাকা দরে বিক্রি হওয়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান এ তথ্য জানান। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল […]

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ চারজনকে ঘিরে দুদকের অনুসন্ধান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম-দুর্নীতি এবং সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ও সরকারি কেনাকাটায় অনিয়মের অভিযোগ। বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি […]

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা তুলে নিল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট ২০২৬ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশ আর কার্যকর নেই। ফলে এখন থেকে এসব দেশের নাগরিকরা নিয়ম […]

শ্রম অধিকার ও শিল্পখাতে স্থিতিশীলতা নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স […]