শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নানামুখী চ্যালেঞ্জে সরকার, সামনে ১০ বড় পরীক্ষা

দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়। ক্ষমতায় ফেরার ছয় মাস পেরিয়ে গেলেও সরকারকে একসঙ্গে সামলাতে হচ্ছে অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি, আইনশৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার, দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক […]

ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

একসময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, সাংবাদিকতা, প্রশাসন ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সংগঠনের সভাপতি […]

জ্বালানি সংকট কাটাতে পাঁচ দফা পরিকল্পনা সরকারের

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ দফা সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সিসমিক জরিপ পরিচালনা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করা, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ও বিডিংয়ের মাধ্যমে গ্যাস অনুসন্ধান এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের […]

খেলাপি ঋণে নতুন রেকর্ড, ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এই পরিমাণ ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের […]

সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে […]

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে। ভয়াবহ এ দুর্যোগের এক সপ্তাহ পর নতুন এ তথ্য প্রকাশ করা হলো। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন […]

মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ […]

এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  আইনমন্ত্রী বলেন, গোটা বিশ্ব এআই যুগে প্রবেশ করেছে। বাংলাদেশও এআই যুগে প্রবেশ […]

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

ভারতের তামিলনাড়ুর বিগত সরকারের আমলে শান্তিপূণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে টিভিকে সরকার।  বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বিধানসভায় পেশ করা এই সিদ্ধান্তের ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন। বিধানসভার ১১০ ধারা […]

এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি

আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পুতিন ও শি […]