শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্বামীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর

রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানান। ৯৯৯ সূত্রে […]

অপরাধ দমনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন: রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে অত্যন্ত কঠোর এবং শিষ্টের প্রতি […]

জামালপুরে চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ৩

জামালপুরে অটোরিকশা চালককে চেতনানাশক দ্রব্য মেশানো পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোছা. রুমা বেগম (৪০), মো. আমিনুল ইসলাম (৩৭) ও মো. লাল মিয়া […]

বিশ্ব ইজতেমা ঘিরে বিশৃঙ্খলা নয়, সমঝোতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইজতেমাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে আয়োজন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলিগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ […]

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু ঢামেকে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ বাবুল হোসেন (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় বাবুল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি […]

৯৯৯-এ ফোন পেয়ে অভিযান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ওই এলাকার এক […]

হাজারীবাগে নিজ দোকানের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় নিজ দোকানের সামনে ধারালো অস্ত্রের হামলায় আলী জামান (৫৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের […]

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টা, আটক ৫

চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারী ও তিন দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‍্যাব-৭-এর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। আনসার […]

নোয়াখালীতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করলেন দুই আনসার সদস্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য। বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের ব্যস্ত পরিবেশে এক মুহূর্তের অসতর্কতায় নিখোঁজ হয়ে যায় শিশু আশরাফুল ইসলাম শাওন। সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। হাসপাতালের […]

নানামুখী চ্যালেঞ্জে সরকার, সামনে ১০ বড় পরীক্ষা

দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়। ক্ষমতায় ফেরার ছয় মাস পেরিয়ে গেলেও সরকারকে একসঙ্গে সামলাতে হচ্ছে অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি, আইনশৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার, দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক […]