জামালপুরে চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ৩
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ ঘণ্টা আগে
জামালপুরে অটোরিকশা চালককে চেতনানাশক দ্রব্য মেশানো পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোছা. রুমা বেগম (৪০), মো. আমিনুল ইসলাম (৩৭) ও মো. লাল মিয়া (৪৮)।
পিবিআই জামালপুর জেলা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট জামালপুর সদর থানাধীন বেলটিয়া থেকে লাঙ্গলজোড়াগামী পাকা সড়কের মিয়ারপাড়া এলাকায় অটোরিকশাচালক মো. আলমগীর হোসেন (৩৮) অজ্ঞাতনামা ব্যক্তিদের ছিনতাইয়ের শিকার হন। অভিযোগ রয়েছে, তাকে চেতনানাশক দ্রব্য পান করিয়ে অচেতন করার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আলমগীর হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।
মামলাটি পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই জামালপুর জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম।
পিবিআই জানায়, তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। এর ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর মামলার এজাহারনামীয় আসামি মোছা. রুমা বেগমকে গ্রেফতার করা হয়।
রুমা বেগমের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছিনতাই হওয়া অটোরিকশার ক্রেতা মো. লাল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পিবিআই আরও জানায়, লাল মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ভুক্তভোগীর ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
যেভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে
পিবিআইয়ের তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগী আলমগীর হোসেন ও মামলার এজাহারনামীয় আসামি রুমা বেগম পূর্বপরিচিত ছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরে রুমা বেগম অটোরিকশা রিজার্ভ নেওয়ার কথা বলে আলমগীরকে মেলান্দহের হাজরাবাড়ী এলাকায় ডেকে নেন।
পরে সেখানে আমিনুল ইসলাম ও পলাতক আসামি মো. আবদুর রহিমের সহযোগিতায় কৌশলে চেতনানাশক দ্রব্য মেশানো ফ্রুটু জুস আলমগীরকে পান করানো হয় বলে তদন্তে উঠে এসেছে। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে আমিনুল ইসলাম ছিনতাই করা অটোরিকশাটি লাল মিয়ার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন বলে পিবিআইয়ের তদন্তে জানা গেছে। এরপর লাল মিয়া অটোরিকশাটি বিভিন্ন অংশে খণ্ডিত করে বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে সংরক্ষণ করেন বলে তদন্তে উঠে এসেছে।
গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
স্বামীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর
রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায়…
৯৯৯-এ ফোন পেয়ে অভিযান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের…
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টা, আটক ৫
চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে…
তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু)…
বিয়ানীবাজারে ৬ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা…
আরও পড়ুন
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম…
দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত…
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
ভয়াবহ বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায়…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। দীর্ঘ…

