শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগের উপসচিব জামিলা শবনম মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা পান। তারাও নবম পে-স্কেলের আওতায় থাকছেন। এ মুহূর্তে এতটুকুই বলতে পারছি।” […]

রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। […]

জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে […]

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১

চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেনের পরবর্তী স্টপেজ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে থাকা এক নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাকে কয়েকজন মিলে চলন্ত ট্রেনে ধর্ষণ করেছে। কলটি পাওয়ার […]

দুর্গম সীমান্তে নজরদারি সহজ করবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও সহজ করতে আধুনিক ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (SSSDW) উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা […]

তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল

রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় […]

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ, ভিডিও বার্তায় তামান্নার দাবি ‘এখানেই থাকব’

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে নিয়ে যাওয়ার অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে তামান্না দাবি করেছেন, তিনি এখন ওই স্থানেই থাকবেন। সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশ্যে আসা ভিডিওতে তামান্নাকে কয়েকজন নারীর সঙ্গে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। কক্ষের দরজার পাশে অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদকে […]

মহাকাব্যিক যাত্রার ইতি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ অপেক্ষা, হতাশা ও ব্যর্থতার অধ্যায় পেরিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি এবার নীল-সাদা জার্সির মায়া ছাড়ার ঘোষণা দিলেন। ৩৯ বছর বয়সী মেসি সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান। ২০২৬ […]

হরমুজ ঘিরে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা

কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এক মাসেরও বেশি সময় পর সোমবার মধ্যরাতে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দুই দেশ। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থাও নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র […]

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, দ্রুত রায় কার্যকরের দাবি

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আছিয়ার মা ও […]