শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধ চলাকালীন স্বেচ্ছায় কারাবন্দি ছিলেন শেখ মুজিব: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সেনাবাহিনীর কাছে ‘ইচ্ছাকৃতভাবে বন্দি’ ছিলেন এবং ওই সময় তিনি ‘মাঠে থেকে সরাসরি’ যুদ্ধ পরিচালনায় যুক্ত ছিলেন না। বুধবার (৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে […]

যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন উদ্যোক্তা আতিকুর রহমান

ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশি উদ্যোক্তা আতিকুর রহমান ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে শহরের স্থানীয় ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা জানানো হয়। আতিকুর রহমানের সমাজসেবামূলক যাত্রা […]

ইসরাইলের সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন

ফিলিস্তিন সংকটে কড়া বার্তা; অস্ত্র নিষেধাজ্ঞার ডাক ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান Rafael Advanced Defense Systems-এর সঙ্গে করা ৩২৫ মিলিয়ন ডলারের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক যুদ্ধনীতি ও গাজায় বেসামরিক হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০২৩ সালের ৩ অক্টোবর, হামাস-ইসরাইল যুদ্ধ […]

শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবার চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়ে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ভারতকে দ্বিতীয়বার চিঠি দেওয়া হবে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি চিঠি […]

ভুয়া মেজরের প্রেমের ফাঁদে নারী চিকিৎসক, ব্ল্যাকমেইল-ধর্ষণ ও ৫০ লাখ টাকা আত্মসাৎ!

একজন চিকিৎসক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, পর্নোগ্রাফি এবং প্রতারণার অভিযোগে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী মো. বেনজির হোসেন (৪১) নামে একজন প্রতারককে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৩ জুন) ভোর রাতে নড়াইল সদর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ […]

ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “ফিটনেসবিহীন কোনো গাড়ি ঈদে রাস্তায় নামতে পারবে না। […]

প্রযুক্তিগত সীমাবদ্ধতায় বিমান বন্দরে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন এবং কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। এসব কার্যক্রম তদারক করে ঢাকা কাস্টমস হাউস, যা দেশের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তবে যাত্রীসেবা, রাজস্ব সংগ্রহ ও নিরাপত্তার দায়িত্ব পালন করলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না বলে উঠে এসেছে একটি […]

১১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি অভিযোগে সালমান এফ রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

আইএফআইসি ব্যাংক থেকে ১ হাজার ১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ব্যাংকের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন […]

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ […]

জিয়াউল আহসান ও সাইফুল আলমের জমি-ফ্ল্যাট জব্দ, মুন্নী সাহা ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সাংবাদিক মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩ […]