যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন উদ্যোক্তা আতিকুর রহমান
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৪, ২০২৫
ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশি উদ্যোক্তা আতিকুর রহমান ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে শহরের স্থানীয় ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা জানানো হয়।
আতিকুর রহমানের সমাজসেবামূলক যাত্রা শুরু হয় রোটার্যাক্ট, ইন্টার্যাক্ট, রোটারি ইন্টারন্যাশনাল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার মাধ্যমে। তরুণদের অনুপ্রেরণা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সামাজিক প্রকল্পে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটি বিল্ডিং-এ তাঁর অবদান প্রশংসনীয়।
সমাজ পরিবর্তনের দর্শন ও পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সমাজ পরিবর্তন রাতারাতি হয় না—এটি এক ধারাবাহিক প্রচেষ্টা। সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ শুধু একজন সমাজকর্মীর স্বীকৃতি নয়, এটি মানবতার সেবায় ভবিষ্যতের দায়িত্ব পালনের প্রতীক।”
আতিকুর রহমান বর্তমানে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের সভাপতি, পাট খাত শিল্প দক্ষতা কাউন্সিল (NSDA)-এর সহ-সভাপতি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর যুগ্ম মহাসচিব, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং এফবিসিসিআই-এর সাধারণ পরিষদ ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক্স-রোটার্যাক্টরস ফোরামের প্রাক্তন সহ-সভাপতিও।
সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই উদ্যোক্তার নেতৃত্বে বাংলাদেশের চারকোল শিল্পে আধুনিকায়ন, পাট খাতের বহুমুখীকরণ এবং পর্যটন শিল্পের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশকে গর্বিত করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এই বিভাগের আরও খবর
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও…
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…

