প্রযুক্তিগত সীমাবদ্ধতায় বিমান বন্দরে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৩, ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন এবং কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। এসব কার্যক্রম তদারক করে ঢাকা কাস্টমস হাউস, যা দেশের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তবে যাত্রীসেবা, রাজস্ব সংগ্রহ ও নিরাপত্তার দায়িত্ব পালন করলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না বলে উঠে এসেছে একটি গবেষণা প্রতিবেদনে।
ঢাকা কাস্টমস হাউসের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনার জন্য সম্প্রতি একটি তিন মাসব্যাপী গবেষণা পরিচালনা করা হয়। এতে কাস্টমস কার্যক্রমের দুর্বলতা, সীমাবদ্ধতা ও সম্ভাব্য সমাধানের প্রস্তাব তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, স্ক্যানিং মেশিনের ঘাটতি, জনবল সংকট এবং কাঠামোগত জটিলতার কারণে যাত্রী ও ব্যাগেজের শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না।
গবেষণায় উল্লেখ করা হয়, পিক আওয়ারে ৬-৭টি ফ্লাইট একসঙ্গে অবতরণ করলে প্রায় ৫ হাজার যাত্রী বিমানবন্দরে উপস্থিত থাকেন। কাস্টমস বিভাগে প্রতিটি শিফটে গড়ে ১৬-১৭ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন, অথচ মাত্র চারটি স্ক্যানারের মাধ্যমে সর্বোচ্চ ৬০-৭০টি ব্যাগ স্ক্যান করা সম্ভব হয়। ফলে অধিকাংশ যাত্রী বিনা স্ক্যানিংয়েই চলে যান। স্ক্যানিং প্রক্রিয়া দীর্ঘ হলে যাত্রীদের অসন্তোষ তৈরি হয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দরের রেটিং নেমে আসে।
বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রীর মাধ্যমে আমদানি করা পণ্যে রাজস্ব আসলেও এর মাধ্যমে চোরাচালান, দুর্নীতি এবং নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা বাড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আধুনিক প্রযুক্তির সুপারিশ
গবেষণা প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক মান অনুসরণ করে স্ক্যানারগুলোকে ল্যান্ডসাইড থেকে সরিয়ে এয়ারসাইডে প্রতিটি ব্যাগেজ বেল্টের শুরুতে বসানো দরকার। এতে ৩০-৪৫ মিনিটে প্রায় ১২০০ ব্যাগ স্ক্যান করা সম্ভব হবে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যাগগুলো ডাইভার্টিং বেল্টে রেড চ্যানেলে পাঠিয়ে সেখানে অধিকতর পরীক্ষা করা যাবে।
এছাড়া বলা হয়, বর্তমানে কোন ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার না করায় অনেক যাত্রীকে চেক না করেই ছাড়তে হয়। ৩য় টার্মিনাল চালু হলে একসঙ্গে ১৬টি বেল্টে ৮ হাজার যাত্রী অবতরণ করবেন, যেখানে কাস্টমস হল ছোট হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যাবে।
যাত্রীদের জন্য আন্তর্জাতিক সুবিধা প্রস্তাব
অনেক বিদেশি পাসপোর্টধারী যাত্রী না বুঝেই শুল্কযোগ্য পণ্য আনেন এবং পরে তা ফিরিয়ে নিতে চান। আন্তর্জাতিক অনেক বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থাপনা থাকলেও বাংলাদেশে তা নেই। প্রস্তাবে এমন ব্যবস্থা চালুরও সুপারিশ করা হয়।
স্বর্ণ চোরাচালানে নজরদারির তাগিদ
প্রতিবেদনে বলা হয়, বিমান ক্যাটারিং সার্ভিস এলাকায় কাস্টমসের তদারকি না থাকলেও অতীতে সেখান দিয়ে স্বর্ণ পাচার হয়েছে। এজন্য সেখানে একটি ভেহিকল স্ক্যানার বসানোর প্রস্তাব করা হয়েছে।
কাস্টমস কমিশনারের বক্তব্য
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, “বিমানবন্দরে কাস্টমস সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মানোন্নয়ন আমাদের অগ্রাধিকার। এর অংশ হিসেবে আমরা আগাম যাত্রী তথ্য সংগ্রহ, বডি স্ক্যানার স্থাপন এবং ব্যাগ স্ক্যানিং প্রযুক্তি উন্নত করার পরিকল্পনা নিয়েছি।”
তিনি আরও বলেন, “নতুন টার্মিনাল চালুর সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি, যাতে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যায় এবং কাস্টমস সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হয়।”
এই বিভাগের আরও খবর
এক বছরে সারের আমদানি ১৪% বাড়লেও ব্যয় বেড়েছে ৪৯%, গ্যাস সংকটে বাড়ছে আমদানিনির্ভরতা
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং…
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে চায়না ইকোনমিক অ্যান্ড…
টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

