সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কোনা জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক সাত জেলেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। শনিবার (২২ আগস্ট) সকালে […]

আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত […]

আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ শোনেন তিনি। একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি এবং নাগরিকদের নির্ভয়ে থানায় এসে সেবা পাওয়ার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন […]

‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির থাকার মধ্যেই তিনি বলেছেন, ইরান বর্তমানে ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে’ রয়েছে এবং এ অবস্থায় যুদ্ধ শেষ করাই দেশের জন্য ভালো হবে। শুক্রবার (২১ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এ অবস্থান তুলে ধরেন। ইরানি […]

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো […]

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর […]

পুরান ঢাকার লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু, বিনামূল্যে মিলবে দুই ডোজ

কলেরা প্রতিরোধে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান (ওসিভি) ক্যাম্পেইন-২০২৬। কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার বাসিন্দাদের বিনামূল্যে দুই ডোজ করে কলেরার টিকা দেওয়া হবে। শনিবার (২২ আগস্ট) লালবাগের বড় দায়রা শরীফে একটি টিকাদান কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম। উদ্বোধনী […]

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী শূন্য হওয়া এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠিয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত […]

তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ: ডাকসুর প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৫-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের নগদ অর্থ ও সনদ […]

ঢাবিতে প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড, পুরস্কৃত ৩৯ শিক্ষার্থী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড’। দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্কের (SLSN) যৌথ উদ্যোগে এ […]