সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার […]

রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম কার্যালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপিডিবি জানায়, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটে জরুরি […]

দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র

দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত চার সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুবকদের মাঝে সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিরল উপজেলার মডেল মসজিদ হলরুমে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি আয়োজিত […]

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ […]

ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন, যাদের মধ্যে ২৫ জন শিশু। এখনো নিখোঁজ রয়েছেন দুই শিশুসহ নয়জন। শনিবার (২২ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলাস্থলে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ক্রিভি রিহ প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর […]

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই […]

ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের সুযোগ দিয়েছে ইরান। বাগদাদের পক্ষ থেকে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে বারবার অনুরোধের পর তেহরান এ অনুমতি দিয়েছে বলে শনিবার (২২ আগস্ট) জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। তবে ইরাকি ট্যাংকারকে বিশেষ অনুমতি দেওয়ার অর্থ হরমুজ প্রণালি […]

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে মিরপুরের […]

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। আলাস্কার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ নিউেনহ্যাম এলাকায় দীর্ঘপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ […]

রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের রামেক হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে মোবাইল ফোন চুরির ঘটনার পর এ অভিযান চালানো হয়। আনসার ও ভিডিপি সূত্র জানায়, ১০ নম্বর ওয়ার্ডে […]