সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু

ঢাকা, ২২ আগস্ট ২০২৬ আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবহারিক জ্ঞান বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় […]

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অপর একজনের মরদেহ পরিবারের ইচ্ছায় কলকাতায় সৎকার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। ঘটনার পর থেকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় […]

বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে কর্মী পাঠানোয় জোর

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়া এগোচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পর দুই দেশ স্বচ্ছ, ন্যায্য ও কম খরচের অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন ব্যবস্থায় কর্মী নিয়োগে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো […]

গুড নেইবারস বাংলাদেশের ৩০ বছর: ২৭ সমবায়ে যুক্ত ৪২ হাজারের বেশি প্রান্তিক নারী

বাংলাদেশে কার্যক্রমের ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। তিন দশকের এই পথচলায় শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বর্ধক কার্যক্রম এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নেও কাজ করছে সংস্থাটি। বর্তমানে জিএনবির সহায়তাপুষ্ট ২৭টি সমবায়ের মাধ্যমে ৪২ হাজার ৪১২ জন প্রান্তিক নারী সরাসরি উপকৃত হচ্ছেন। প্রতিষ্ঠানটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে […]

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৫৫০ মামলা, ডাম্পিং ৮৬৫ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৮৬৫টি যানবাহন ডাম্পিং এবং ৪৯৮টি যানবাহন রেকার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ আগস্ট) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ […]

পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, পল্টনে গ্রেপ্তার ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

রাজধানীর পল্টন এলাকায় নিজেকে পুলিশের ‘সোর্স’ পরিচয় দিয়ে মামলায় সহায়তা, জামিন করানো ও সাজা কমিয়ে দেওয়ার আশ্বাসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজির হোসেন (৩৫)। শনিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শুক্রবার (২১ […]

ভাসানটেকে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প, রোগীদের পাশে জুবাইদা রহমান

চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে রাজধানীর ভাসানটেকে বিশেষ চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও ছানি অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিনামূল্যে দেওয়া হচ্ছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে দুই প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী, এম […]

দুই উপজেলায় আনসার-ভিডিপির নতুন অফিস, ছয় জেলায় কর্মকর্তাদের আবাসন উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে দুই উপজেলায় নতুন অফিস ভবন এবং ছয় জেলায় কর্মকর্তাদের জন্য আবাসন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর […]

তিন বিনিয়োগ সংস্থা একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সমন্বিত করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করেছে সরকার। তিন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে গঠিত নতুন সংস্থার নাম দেওয়া হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার মধ্য দিয়ে নতুন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। […]