সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই উপজেলায় আনসার-ভিডিপির নতুন অফিস, ছয় জেলায় কর্মকর্তাদের আবাসন উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে দুই উপজেলায় নতুন অফিস ভবন এবং ছয় জেলায় কর্মকর্তাদের জন্য আবাসন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর […]

তিন বিনিয়োগ সংস্থা একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সমন্বিত করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করেছে সরকার। তিন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে গঠিত নতুন সংস্থার নাম দেওয়া হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার মধ্য দিয়ে নতুন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। […]

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন, তিন দফা দাবি

সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। কর্মসূচি থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি জানানো হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে […]

যুক্তরাজ্যে ফেরার ঘোষণার পরই বড় অঙ্কের আইনি খরচের মুখে প্রিন্স হ্যারি

স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তানকে নিয়ে ছয় বছর পর যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের কয়েক দিনের মধ্যেই বড় ধরনের আর্থিক ও আইনি ধাক্কার মুখে পড়েছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে করা গোপনীয়তা ও অবৈধ তথ্য সংগ্রহসংক্রান্ত মামলায় পরাজয়ের পর হ্যারিসহ সাত বাদীকে প্রাথমিকভাবে ৯৫ […]

পর্তুগালে ‘বোরকা আইন’ কার্যকর, জনসমক্ষে মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে—এমন পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। স্থানীয়ভাবে ‘বোরকা আইন’ নামে পরিচিত আইনটি কার্যকর হলে বোরকা বা নিকাবের মতো সম্পূর্ণ মুখঢাকা পোশাক জনসমক্ষে পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেসিডেন্ট সেগুরো আইনটিতে অনুমোদন দেন। এর আগে […]

ফটিকছড়িতে রাবার বাগানে আনসারের অভিযান, ২০০ কেজি রাবারসহ আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা রাবার বাগানে অভিযান চালিয়ে চুরি করা প্রায় ২০০ কেজি রাবার উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় রাবার পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দাঁতমারা রাবার বাগানের ফানোয়ার মাথা এলাকার ৩২ একর অংশে এ […]

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮২, উদ্ধার বিপুল মাদক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে প্রায় ১৪ হাজার ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ জালনোট, নগদ টাকা এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে। ডিএমপির […]

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি […]

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চলন্ত অবস্থায় রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের একটি কয়েল স্প্রিং ভেঙে গেছে। এতে ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। ট্রেনটি রেললাইনের […]

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রী উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে জানালার কাচ ভেঙে উদ্ধার করেন স্থানীয় লোকজন। দ্রুত উদ্ধার তৎপরতার কারণে এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম […]