সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শুধু মেধাবী নয়, দেশকে ধারণ করে ভালো মানুষ হতে হবে: ডাকসু ভিপি সাদিক কায়েম

শিক্ষাগত সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, মেধাবীরা পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে গেলেও তাদের মধ্যে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে সেই মেধাই দুর্নীতি ও দেশের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালীর […]

চট্টগ্রামে জুয়েলারি দোকানের স্বর্ণ আত্মসাৎ, ৫৫ চুড়ি উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে স্বর্ণের চুড়ি আত্মসাতের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫টি চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের এক সেলসম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে […]

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাত এমপি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা […]

এক মাস পর জনসমক্ষে মেলানিয়া ট্রাম্প, অনুপস্থিতি নিয়ে করলেন রসিকতা

এক মাসের বেশি সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দীর্ঘ অনুপস্থিতি নিয়ে চলা আলোচনা ও কৌতূহলের মধ্যে অনুষ্ঠানের শুরুতেই রসিকতার সুরে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, তাঁকে সবাই মিস করছিলেন শুনেই তিনি এসেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার’ উদ্যোগের […]

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শুক্রবার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। এর আগে […]

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব […]

আমরা টেকনোলজিসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিস্তারিত তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন […]

যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র ছাড়া প্রায় তিন লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চালককে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে। আটক ট্রাকচালকের নাম অহিদুল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের […]

মিয়ানমার বিশ্লেষক মিন জিনকে ‘অন্যায়ভাবে আটক’ রাখার মার্কিন দাবি প্রত্যাখ্যান চীনের

মিয়ানমারবিষয়ক গবেষক ও মার্কিন নাগরিক মিন জিনকে চীন ‘অন্যায়ভাবে আটক’ করে রেখেছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, দেশটির জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে চীনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মিন জিনের আটক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে প্রশ্ন […]

টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ২৩২ রাউন্ড তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত সন্দেহে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]