সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কলেরা প্রতিরোধে শনিবার থেকে টিকাদান, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

দেশে কলেরা সংক্রমণের ঝুঁকি কমাতে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। কর্মসূচির আওতায় দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলবে […]

দিনাজপুরে প্রায় ৫.৭ কেজি সাপের বিষ উদ্ধার, আটক ৪

দিনাজপুরের চিরিরবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা বিষসহ অন্যান্য মালামালের মোট মূল্য প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২১ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। […]

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (২৬), মো. তারেক আরিফ (১৫), মো. রিয়াজ হাওলাদার (২৩), আরিফ মৃধা (৩৯), মো. স্বপন (৩৮), পপি রহমান, অলিদ রহমান, […]

অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া […]

নারায়ণগঞ্জে ব্যবসায়ী বুলবুল হত্যা: ৬ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে […]

ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা সমাধান নয়: চীন

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা ও সংলাপের পথে ফেরার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বেইজিং। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অবস্থানের কথা জানান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার […]

সাভারে বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাভার থানার রাজাশন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. […]

আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার […]

আদি বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার (২১ আগস্ট) সেকশন ব্রিজসংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের একটি অংশে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনের আগে […]

শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করা হয়েছে। এসব বই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গ্রন্থাগারের জন্য বই সংগ্রহে জাকসুর পক্ষ থেকে ‘ইচ্ছা’কে পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ওই অর্থে সংগৃহীত বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য গ্রন্থাগারে সংযোজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর […]