সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ভারতীয় ট্রাকচালকের হারানো পাসপোর্ট-ভিসা ফিরিয়ে দিলেন আনসার সদস্য

যশোরের বেনাপোল স্থলবন্দরে এক ভারতীয় ট্রাকচালকের হারিয়ে যাওয়া ব্যাগ কুড়িয়ে পেয়ে পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, নগদ অর্থ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. সুজন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর গেট এলাকায় ব্যাগটি পাওয়া যায়। পরে মালিকের পরিচয় যাচাই করে আনসার ক্যাম্পে […]

চ্যাটজিপিটি চালুর পর প্রকাশিত ওয়েবপেজের ৩৫ শতাংশে এআই ব্যবহারের ইঙ্গিত: পিউ গবেষণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ বা বিশ্লেষণ করছে না, ওয়েবের নতুন কনটেন্ট তৈরিতেও বড় ভূমিকা রাখতে শুরু করেছে। চ্যাটজিপিটি চালুর পর প্রকাশিত ইংরেজি ভাষার ওয়েবপেজগুলোর এক-তৃতীয়াংশেরও বেশি বা প্রায় ৩৫ শতাংশে এআই দিয়ে লেখা অথবা উল্লেখযোগ্যভাবে সম্পাদনার লক্ষণ পাওয়া গেছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের বৃহস্পতিবার […]

প্রবাসী কার্ডে মিলবে বিমানবন্দর থেকে চিকিৎসা-ঋণ পর্যন্ত ১০ বিশেষ সুবিধা

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু করছে সরকার। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ ও দ্রুত ইমিগ্রেশন থেকে শুরু করে বিমান টিকিট ও হোটেলে ছাড়, চিকিৎসা, বীমা, পুনর্বাসন, সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্স রিওয়ার্ড এবং ঋণ সুবিধাসহ অন্তত ১০ ধরনের বিশেষ সেবা পাওয়ার কথা রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসীদের […]

এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (SBE) অ্যাক্রেডিটেশন পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত SAQS Review Team Meeting-এ অংশ নিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি (AANSU)। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শিক্ষার মান, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, অ্যালামনাই সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। বুধবার (১৯ আগস্ট) নর্থ সাউথ […]

জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও এগিয়ে নিতে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দুটি গবেষণা সহযোগিতা চুক্তি করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান, জ্ঞান বিনিময় ও গবেষক তৈরির সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের লক্ষ্য। মঙ্গলবার (১৮ আগস্ট) ইইউবিতে আয়োজিত একটি উন্মুক্ত সেমিনার এবং […]

পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, নতুন চেয়ারম্যান নিয়োগ

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। তিনটি পরিষদেই নতুন চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ফলে প্রতিটি অন্তর্বর্তীকালীন পরিষদ চেয়ারম্যানসহ ১৫ সদস্য নিয়ে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশগুলো […]

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি ভোটাভুটিতে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের বিজয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ […]

সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। করসংক্রান্ত বিরোধের মধ্যেই সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্ভাব্য […]

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন বিদেশে চিকিৎসাধীন বা অবস্থান করায় ভোট দিতে পারেননি, আবার কেউ কেউ ভোটদানে বিরত ছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ […]

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। একসঙ্গে চার শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে […]