সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসকের ক্রেডিট কার্ড থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ, চক্রের ‘মূল হোতাসহ’ গ্রেপ্তার ২

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে তিন লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের মামলায় প্রতারক চক্রের কথিত মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে অতিরিক্ত সিম নিবন্ধন এবং সেসব সিমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণায় ব্যবহারের তথ্যও তদন্তে পাওয়া […]

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযান, ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহারের অভিযোগে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য […]

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘গোপন নৌপথ’, দিনে এক কোটি ব্যারেল তেল পরিবহনের দাবি

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তীব্র অনিশ্চয়তার মধ্যে ওমানের উপকূলঘেঁষা একটি নৌপথ ব্যবহার করে তেলবাহী জাহাজ চলাচলে গোপনে সমন্বয় ও নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে বর্তমানে প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে পাঠানো হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম Axios বুধবার (১৯ […]

পদ্মা ব্যারাজে বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সুফল পাবে ২৬ জেলার ১৬৩ উপজেলা

দেশের নদী ব্যবস্থায় পানিপ্রবাহ পুনরুদ্ধার, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার আগ্রাসন ঠেকাতে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে ‘পদ্মা ব্যারাজ’। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ২৬ জেলার ১৬৩টি উপজেলার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সুফল পাবে। প্রকল্পসংশ্লিষ্ট এলাকার পরিমাণ দেশের মোট ভূখণ্ডের প্রায় ৩৭ শতাংশ। গত ১৩ […]

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে মিরপুরে গ্রেপ্তার ১২০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে মিরপুর বিভাগে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে এ সময় মিরপুরেই সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান […]

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র, যানবাহন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধবিরোধী […]

৩০ ইয়াবাসহ পঞ্চগড় পৌর যুবলীগ সভাপতি ও তার ভাই গ্রেপ্তার

দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) এবং তার ছোট ভাই হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকা থেকে […]

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ‘মূলহোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাই; আগে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল ডিবি রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কথিত মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের […]

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল

পাঁচ মাসেই বেড়েছে এক ট্রিলিয়ন ডলার; সুদ, প্রতিরক্ষা ও সামাজিক কর্মসূচির ব্যয়ে বাড়ছে চাপ ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি, প্রতিরক্ষা ব্যয়, সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার কর্মসূচি এবং বিপুল ঋণের সুদ পরিশোধের চাপের মধ্যেই নতুন এ রেকর্ড তৈরি হলো। […]

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

আহত অন্তত ২৩, ক্ষতিগ্রস্ত শিশু হাসপাতাল ও আবাসিক ভবন; রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইউক্রেনের রাজধানীতে বড় হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতের পর চালানো এ হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, একটি শিশু হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের একাধিক এলাকায় […]