জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও এগিয়ে নিতে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দুটি গবেষণা সহযোগিতা চুক্তি করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান, জ্ঞান বিনিময় ও গবেষক তৈরির সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের লক্ষ্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইইউবিতে আয়োজিত একটি উন্মুক্ত সেমিনার এবং বিশেষ গবেষণা সহযোগিতা ও মতবিনিময় অনুষ্ঠানে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক কোউ ইয়ামাদা এবং সহযোগী অধ্যাপক মো. আবদুস সামাদ কামাল অংশ নেন।
পরবর্তী প্রজন্মের পরিবহন ও ইন্টেলিজেন্ট সিস্টেম নিয়ে সেমিনার
‘Next-Generation Road Transportation and Intelligent Systems Technologies: Towards Research Collaboration, Higher Study, and Career Opportunities in Japan’ শীর্ষক উন্মুক্ত সেমিনারে ভবিষ্যতের সড়ক পরিবহন ও ইন্টেলিজেন্ট সিস্টেম প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অধ্যাপক কোউ ইয়ামাদা ও সহযোগী অধ্যাপক মো. আবদুস সামাদ কামাল পরবর্তী প্রজন্মের পরিবহন ব্যবস্থা, ইন্টেলিজেন্ট সিস্টেম, জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।
ইইউবি কর্তৃপক্ষ জানায়, সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অতিথি গবেষকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়।
নিজেদের গবেষণা তুলে ধরল ইইই রিসার্চ ল্যাব
উন্মুক্ত সেমিনারের পর ইইউবির ইইই রিসার্চ ল্যাবের উদ্যোগে বিশেষ মতবিনিময় ও গবেষণা সহযোগিতা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে ইইউবির গবেষকেরা তাদের চলমান গবেষণা, বিভিন্ন প্রকল্প, গবেষণা অনুদান পাওয়ার উদ্যোগ এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা গুনমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।
বিশেষভাবে ইন্টেলিজেন্ট ট্রাফিক ও পার্কিং ব্যবস্থাপনা, স্মার্ট মোবিলিটি, বায়োমেডিক্যাল মনিটরিং সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML) ভিত্তিক প্রকৌশল প্রয়োগ এবং এমবেডেড ও CNC সিস্টেম নিয়ে চলমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
গবেষণায় সহযোগিতার প্রথম চুক্তি
বিশেষ অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল দুটি গবেষণা সহযোগিতা চুক্তি।
প্রথমটি হলো ‘Agreement of Collaboration on Research Work’। এর মাধ্যমে ইইউবির EEE Research Lab এবং গুনমা বিশ্ববিদ্যালয়ের Control System Lab-এর মধ্যে যৌথ গবেষণার একটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সহযোগিতার আওতায় যৌথ গবেষণা পরিচালনা, গবেষণা প্রস্তাব তৈরি, একাডেমিক ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে নতুন গবেষণা প্রকল্প গ্রহণের সুযোগ থাকবে বলে জানিয়েছে ইইউবি।
JSPS-UGC যৌথ গবেষণা প্রকল্পের জন্য দ্বিতীয় চুক্তি
দ্বিতীয় চুক্তিটি আন্তর্জাতিক গবেষণা অনুদানকে কেন্দ্র করে।
‘Agreement for Collaborative Research Grant—JSPS & UGC Joint Research Project for FY2027’ শীর্ষক এই চুক্তির মাধ্যমে ২০২৭ অর্থবছরের জন্য JSPS-UGC Joint Research Project-এর যৌথ প্রস্তাব প্রস্তুত ও জমা দেওয়ার কাঠামো তৈরি করা হয়েছে।
JSPS বা Japan Society for the Promotion of Science জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা সহায়তা সংস্থা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সঙ্গে যৌথ গবেষণা উদ্যোগের আওতায় প্রস্তাবিত প্রকল্পটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইইউবি কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের গবেষকদের মধ্যে দীর্ঘমেয়াদি গবেষণা সহযোগিতা তৈরিতে ভূমিকা রাখবে।
চার গবেষক থাকছেন যৌথ উদ্যোগে
প্রস্তাবিত যৌথ গবেষণা উদ্যোগে গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোউ ইয়ামাদা প্রধান গবেষক (Principal Researcher) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সহযোগী গবেষণা উদ্যোগে থাকবেন গুনমা বিশ্ববিদ্যালয়ের মো. আবদুস সামাদ কামাল, ইইউবির ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. হযরত আলী এবং ড. নাজমুস সাকিব।
দুই প্রতিষ্ঠানের গবেষকদের সমন্বয়ে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, গবেষণা অনুদান, বৈজ্ঞানিক প্রকাশনা এবং গবেষক বিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ-জাপান গবেষণা সংযোগ বাড়ানোর প্রত্যাশা
ইইউবির ইইই বিভাগ মনে করছে, দুটি চুক্তি শুধু নির্দিষ্ট কয়েকটি গবেষণা প্রকল্পে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই গবেষণা অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
যৌথ গবেষণা ও আন্তর্জাতিক অনুদান সংগ্রহের পাশাপাশি গবেষণাপত্র প্রকাশ, গবেষকদের দক্ষতা উন্নয়ন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং শিক্ষার্থী ও তরুণ গবেষকদের আন্তর্জাতিক গবেষণায় সম্পৃক্ত করার ক্ষেত্রেও এই সহযোগিতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা
গবেষণা সহযোগিতার উদ্যোগে সহায়তার জন্য গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোউ ইয়ামাদা ও সহযোগী অধ্যাপক মো. আবদুস সামাদ কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইইউবি।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুর্তজা এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. হযরত আলীর দিকনির্দেশনা ও সহযোগিতার কথাও উল্লেখ করেছে বিভাগটি।
ইইউবির শিক্ষক, গবেষণা সহকারী ও শিক্ষার্থীরাও পুরো আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের একাডেমিক মতবিনিময় ও দুই গবেষণা চুক্তির ধারাবাহিকতায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও গুনমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার পরিধি আরও বাড়বে এবং বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণায় নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
এই বিভাগের আরও খবর
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…

