সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটে বাংলাদেশ প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আগামী বছরের জানুয়ারি থেকেই এ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিমানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের […]

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে এ সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলাও জরুরি। রবিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী […]

অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমির

দেশের অর্থনীতিকে চলমান সংকট থেকে বের করে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা, উৎপাদন-বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরিতে তিন ধাপের অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামোর আওতায় প্রস্তাবিত এই কৌশলের তিনটি পর্যায় হচ্ছে—‘রিকভারি’ বা পুনরুদ্ধার, ‘রেস্টোরেশন’ বা পুনঃস্থাপন এবং ‘রিকনস্ট্রাকশন ফর অ্যাকসিলারেশন’ […]

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি পরিবার ১৫ দিন ধরে অবরুদ্ধ, পানি সরবরাহেও বাধার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় তিনটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি টানা ১৫ দিন ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। একই সময়ে বেথলেহেমের কাছে ফিলিস্তিনি মালিকানাধীন জমি থেকে জলপাইগাছ ও আঙুরলতা উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়, রোববার কুসরার রাস আল-আইন এলাকায় […]

ভারতের কুইক-কমার্সে দ্রুত এগোচ্ছে ফ্লিপকার্ট, ইনস্টামার্টের কাছাকাছি ‘মিনিটস’

ভারতের দ্রুত পণ্য সরবরাহ বা ‘কুইক-কমার্স’ বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। তুলনামূলক দেরিতে এ খাতে প্রবেশ করলেও ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের ‘ফ্লিপকার্ট মিনিটস’ দ্রুত অর্ডার ও সরবরাহ অবকাঠামো বাড়িয়ে প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের ব্যবধান কমিয়ে আনছে। একই বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর রয়েছে অ্যামাজনও। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে […]

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতাদেশ বাতিল

​বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসন ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় প্রদান করা হয়। রায়ে আদালত উল্লেখ করেন, এই নীতি বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।​ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস তার রায়ে জানান, জানুয়ারি […]

এক্সিলারেট এনার্জির টার্মিনাল আবার চালু

কক্সবাজারের মহেশখালীতে নতুন কার্গো আসায় এক্সিলারেট এনার্জির ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালটি? তিন দিন বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে চালু হওয়া টার্মিনাল থেকে আপাতত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দুই টার্মিনাল থেকে বর্তমানে মোট এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ৬৮৬ মিলিয়ন ঘনফুট। […]

তথ্য মন্ত্রণালয় ছেড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ ছেড়ে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত […]

ফরিদপুরে মাদক-সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর

ফরিদপুরে মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত একটি পক্ষের হামলার শিকার হয়েছে স্থানীয় থানা পুলিশ। এ সময় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল […]

আইডি জটিলতায় ১৮ বছর সংস্কারহীন গাইবান্ধার সাঘাটার সড়ক,যেন এক মরণফাঁদ

সড়কের আইডি না থাকার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি সড়কটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পিচ উঠে গিয়ে দুই পাশের মাটি ধসে গিয়ে বিলীন হতে বসেছে মূল সড়কের অস্তিত্ব। সড়কটি সংস্কারের দাবিতে গ্রামবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একাধিকবার যোগাযোগ করলেও হয়নি কোনো সমাধান। সাঘাটা উপজেলার বোনারপাড়া […]