সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী

অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ভবন নির্মাণসংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা থাকলেও অতীতে সেগুলোর যথাযথ প্রয়োগ হয়নি। এখন থেকে এসব বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল […]

গ্যাসের চাপ আবার বেড়েছে, লোডশেডিং অনেক কমে গেছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। তিনি আরও বলেছেন, এলএনজি-ভর্তি কারগো ইতোমধ্যে এসে পৌঁছেছে। ফলে লোডশেডিং অনেক কমে গেছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান […]

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন নীতিমালার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর […]

নিত্যপণ্যের চড়া দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও বিভিন্ন সবজির দাম চড়া থাকায় দৈনন্দিন বাজারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। সবচেয়ে বেশি চাপে পড়েছেন সীমিত আয়ের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। আয় না বাড়লেও খাদ্যপণ্যের পেছনে ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই বাজারের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন। বাজারের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের বেশি […]

দূতাবাসে ই-মেইলে হুমকি , সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস , সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) […]

ঢামেক হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগে সুধাংশু মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার বেলা […]

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সারের সংকটের কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয়। উপজেলা কৃষি […]

ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন

ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি বাড়ছেই।সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এসময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হলো। পাশাপাশি আক্রান্তদের মধ্যে […]

আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় শনিবার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন। গত শনিবার (২২ আগষ্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য […]

ঢাকা-দিল্লি সম্পর্ক: পারস্পরিক স্বার্থের কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, একটি সম্পর্ক তখনই ভালোভাবে কাজ করে, যখন উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি ‘অভিন্ন জায়গা’ বা সমঝোতার ক্ষেত্র খুঁজে বের করা যায়। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর […]