শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম […]

দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ […]

নেপালের দুর্যোগের মধ্যে নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় উদ্বেগের মধ্যে থাকা ভক্ত-অনুরাগী ও স্বজনদের আশ্বস্ত করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, সিনেমাটির পুরো টিম নিরাপদে রয়েছে এবং সবাই সুস্থ আছেন। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের ও ‘শিকার’ সিনেমার টিমের সর্বশেষ পরিস্থিতি জানান অপু বিশ্বাস। […]

ঘুরে আসুন শ্রীমঙ্গল

এখন চলছে ভাদ্র মাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম পচ্ছন্দের জায়গায় হলো সিলেটের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে সম্প্রতি ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাই অন্যরকম ছিল। শ্রীমঙ্গলকে বলা হয় চা বাগান এবং প্রকৃতির এক অপরুপ মহিমার রাজ্য।এ রাজ্যে একবার প্রবেশ করলে আপনার রাবার বাগানের সারি সারি গাছের ট্রেল ধরা রাস্তায় হারিয়ে যেতে মনে চাইবে। চা বাগানের উঁচু নিচু সারি সারি চা গাছগুলো […]

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে তৎপর পাঁচ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী […]

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় […]

নেপাল–তিব্বতে বন্যার তাণ্ডব: ১৬৫ জনের মৃত্যু, নিখোঁজ সহস্রাধিক

নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ, যাঁদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ ও পুলিশ। নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান […]

নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। বিজ্ঞপ্তিতে […]