শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী দুই দেশ

জেদ্দায় ওআইসি বৈঠকের ফাঁকে হুমায়ুন কবির-মুসা কুলাকলিকায়া বৈঠক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে অভিন্ন আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন ইস্যু ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা ও আঙ্কারা। বৃহস্পতিবার […]

বাংলাদেশ সৌদি আরবের ‘অগ্রাধিকারভুক্ত দেশ’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

জেদ্দায় ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক সৌদি আরবের কাছে বাংলাদেশ একটি অগ্রাধিকারভুক্ত দেশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত […]

নেপালের আপার ত্রিশূলী টানেল থেকে ৩৫০ জন উদ্ধার, আটকে আরও শতাধিক

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে সফলভাবে উদ্ধার করেছে নেপালি সেনাবাহিনী। তবে একই টানেলের ভেতরে এখনও শতাধিক মানুষ আটকে রয়েছেন। তাদের নিরাপদে বের করে আনতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালি সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার রাসুয়া জেলার […]

বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করাই যথেষ্ট নয়, বরং এসব কমিটিকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ […]

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন—সিবিএ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। সিবিএর সভাপতি মো. আজিজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য […]

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সরকারের পক্ষ থেকে প্রতিকী মূল্য বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) জন্য সেনাবাহিনীর কাছে ৫৪ দশমিক ৯৯ একর জায়গা হস্তান্তর করা হয়েছে। জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ […]

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে জন্মাষ্টমীর নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন নির্দেশনা নিয়ে আলোচনা […]

দুই জেলার দায়িত্ব পেলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং সমন্বয়ের লক্ষ্যে তাকে এই দুই জেলার দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক গেজেটের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো […]

৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। এ লক্ষ্যে তাদের বিভিন্ন জেলার দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে […]

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী […]