রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের […]

সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে: চিফ হুইপ

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা […]

খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার

খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে কুকুর মাটি খুঁড়ে পায়ের অংশটি বের করে আনলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রাস্তার পাশের […]

নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। তিনি বলেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। একই সঙ্গে অন্যের অধিকার রক্ষা করতে হবে এবং কারও হক নষ্ট করা […]

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পাঁচ দিনব্যাপী আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত […]

আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের কথা […]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ করে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশ, জাতি এবং বাহিনীর সার্বিক […]

ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় […]

অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে অভিযান, ই-কেমের কর্মী গ্রেপ্তার

অনলাইনে মাদক তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এসিটিক এ্যানহাইড্রাইডসহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনসির গোয়েন্দা তথ্য অনুযায়ী, মাদক তৈরির কাজে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থের অবৈধ ব্যবহার ও অননুমোদিত সরবরাহ ঠেকাতে নজরদারি […]

হামের উপসর্গ নিয়ে আরও ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১টি শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু […]