সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেলর গ্যারেট। বুধবার (১৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ […]

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

সফিপুরে ইবনে সিনা কারখানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন […]

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন কারাগারে

বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের নির্দেশ; বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সকালে গ্রেপ্তার হন হিরু রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকা মহানগর […]

কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন অনুরা কুমারা দিসানায়েকে; দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর […]

ঢাকায় যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

যানজট নিরসনে আগামী দুই মাসের মধ্যে ৫০টি পয়েন্টে সচল হবে এআই ট্রাফিক সিগন্যাল; মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেল নেওয়ার সম্ভাবনা বিবেচনা ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম […]

শিশুদের নিরাপত্তায় আইন সংস্কার ও ডিজিটাল সুরক্ষায় জোর দিচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

শিশু সুরক্ষায় আইন সংস্কার, ডিজিটাল নিরাপত্তা ও সুশাসন-অর্থায়ন জোরদারের অঙ্গীকার; ম্যানিলায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এ লক্ষ্য বাস্তবায়নে সুশাসন ও অর্থায়ন জোরদার, […]

মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় নামমাত্র খরচে ১০ হাজার শ্রমিক পাঠানোর উদ্যোগ; ঢাকার ৫০টি পয়েন্টে বসছে এআই ট্রাফিক সিগন্যাল, উপজেলা হাসপাতালগুলো ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা মানব পাচারের সঙ্গে জড়িত বড় সিন্ডিকেটগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল […]

বাংলাদেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চান জার্মান রাষ্ট্রদূত

ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার ওপর গুরুত্ব রাষ্ট্রদূতের; তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতে রপ্তানি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং কার্যকর ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের […]

সংসদ ভবনে সোলার প্যানেল বসাতে কারিগরি কমিটি গঠনের প্রস্তাব

সোলার প্যানেল স্থাপনে কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব; ২৪ নভেম্বরের মধ্যে ডিপিডিসিকে স্পেসিফিকেশন জমা দেওয়ার নির্দেশ জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি। বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া […]

গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, দোকানেও ভাঙচুর

পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম; কয়েকটি দোকানেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয়রা। গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় ভাঙচুরের পাশাপাশি কাগজপত্রে আগুন দেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া […]