পিরোজপুরে বাসে আগুন, ঘুমন্ত সহকারীর মৃত্যু
ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিসংযোগ; নাজিরপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে সড়কের পাশের চারটি দোকানও। পিরোজপুর শহরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী মো. সিয়াম মারা গেছেন। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। দুটি বাসে অগ্নিসংযোগ প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা […]










