সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গোয়েন্দা হেফাজতে

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন; বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা। মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। […]

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আলীকদমে মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কা; ঘটনাস্থলেই মৃত্যু বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। যেভাবে দুর্ঘটনা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে […]

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৬৩৪

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৯ জন; ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৩২৯ জনের গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক […]

দেশের সম্পদ কাজে লাগানোর দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে: প্রধানমন্ত্রী

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমানের আহ্বান; সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও বহুভাষিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় […]

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে সকাল ১০টায় র‌্যালি; প্রধান অতিথি থাকবেন রুহুল কবির রিজভী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে […]

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে পোশাক কারখানা করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান

২ হাজার ২৩০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; ২০২৭ সালের মার্চে উৎপাদন শুরুর আশা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ কারখানায় ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) […]

চুয়াডাঙ্গায় খাদ্যে অননুমোদিত রং ও পচা খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বেগমপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা; মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ চুয়াডাঙ্গা সদর উপজেলায় খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের […]

জাল নোটের প্রচলন ঠেকাতে বরগুনায় বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

নোটের নকশা, নিরাপত্তাসুতা ও জলছাপের বৈশিষ্ট্য যাচাইয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরগুনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল […]

আর রাস্তায় বের হয়ো না, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগকে যুবদল নেতা নয়নের হুঁশিয়ারি

নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে হুঁশিয়ারি দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না, খোদার কসম ছাড়ব না’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যদি কেউ বাঁচতে […]

এপেক নেতাদের সংবর্ধনায় ট্রাম্প-পুতিনের সৌজন্য বিনিময়

এপেক নেতাদের সম্মানে চীনের সংবর্ধনা অনুষ্ঠানে দুই নেতার সাক্ষাৎ; সংক্ষিপ্ত কথাবার্তাও হয় তাঁদের মধ্যে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্বনেতারা লালগালিচায় মোড়ানো প্রবেশপথ দিয়ে একে একে ভেতরে প্রবেশ করেন। ট্রাম্প সেখানে […]