সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিচারকদের নৈতিক সাহসেই প্রতিষ্ঠিত হবে প্রকৃত বিচারিক স্বাধীনতা: আইনমন্ত্রী

বিচারিক দায়িত্ব পালনে চাপ, প্রভাব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও […]

বগুড়া আর্মি মেডিকেল কলেজে আসন বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কলেজটির শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে মানসম্মত চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন ড. এম এ মুহিত। বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় কলেজটিতে ধাপে ধাপে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) বিকেলে কলেজটি পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। […]

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধানকে সরিয়ে দিল হোয়াইট হাউস

ব্যাংকিং ও বিমান চলাচল নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ খাতে ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাটের পর দায়িত্ব হারালেন শন কেয়ারক্রস। নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্স্টেন ডেভিস। যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের পর জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ারক্রসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হোয়াইট হাউস। দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মাথায় পদ হারালেন তিনি। […]

প্রবাসীদের জ্ঞান-দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের

প্রবাসীদের শুধু ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রবাসে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নে অবদান রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. […]

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী। কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার […]

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙ্গাড়ায় নিষিদ্ধ রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিদপ্তর। কুমিল্লায় বেকারির খাদ্যদ্রব্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির […]

সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

কৃষি গবেষণায় বরাদ্দ বাড়িয়ে প্রযুক্তিনির্ভর কৃষির বিকাশে কাজ করছে সরকার: ইউজিসি সদস্য

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্য রপ্তানি বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির বিকাশে গবেষণার বরাদ্দ বাড়িয়ে কাজ করছে সরকার। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগানো এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণায় উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান […]

রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ নারী-পুরুষ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অস্ত্রগুলো ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছিল এবং বিক্রির উদ্দেশ্যে খুলনায় নেওয়া হচ্ছিল। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা […]

শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ সফরে দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের […]