সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭২৭

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে উদ্ধার ৩২ হাজারের বেশি ইয়াবা; আটক ৩২০ কিশোর গ্যাং সদস্য কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার […]

সেন্টমার্টিনে আটকা পর্যটকদের উদ্ধারে ১১ ট্রলার, ফিরলেন সাড়ে চারশ পর্যটক

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে আটকা পড়া পর্যটকদের মধ্যে ১১টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরেছেন প্রায় ৪৫০ জন; দ্বীপে এখনো আটকে আছেন অনেকে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে চারশজন সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১১টি ট্রলারে করে পর্যটক ও স্থানীয় […]

রাজধানীতে রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা

আগারগাঁওয়ে সাত দিনের এ মেলায় অংশ নেবে দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান; প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তা নারী দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রাজধানীতে রোববার শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে […]

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫

শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়; আহতদের মধ্যে সাত বছরের শিশুও রয়েছে নরসিংদীর শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদি সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে […]

ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের হাসিলপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে; আসবাবপত্র পুড়ে গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এ তথ্য জানিয়েছেন। স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে […]

ফরিদপুরে জননিরাপত্তায় পাঁচ প্লাটুন আনসার মোতায়েন

জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে টহল ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন। জেলা আনসার কমান্ডার চন্দন দেবনাথ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে […]

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমিমন্ত্রী

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ; বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজে দুই ট্যাংকারে হামলা

শনিবারের হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি; ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে শনিবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের পেছনের অংশে […]

ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন অর্থনৈতিক লড়াই: পেজেশকিয়ান

ইরানকে দুর্বল ও ধ্বংসের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট; শীতকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার ইরান বর্তমানে ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একটি গোষ্ঠী বিভিন্নভাবে ইরানকে দুর্বল ও ধ্বংস করার চেষ্টা করেছে। […]

দুই বছরে সিরাজগঞ্জে ৫০ হাজার ছানি অপারেশনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশনের পরিকল্পনা; ২০২৮ সালের ২০ নভেম্বরের মধ্যে লক্ষ্য পূরণ করতে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি […]