জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়বে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের জ্বালানি সংকট নিরসন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করেও আয় করতে পারবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব […]









