মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

সোমবার দুপুর ১টায় সচিবালয়ে বৈঠক, প্রতিনিধি দলে থাকছেন নাহিদ ইসলামসহ তিন নেতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোববার গভীর রাতে দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। দেশের বিভিন্ন স্থানে […]

আনসার-ভিডিপির ৯৭ দিনের ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শেষ

তরুণদের ডিজিটাল দক্ষতায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে চলতি বছরের কম্পিউটার প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। বাহিনীর ১১টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৬৪ জন পুরুষ প্রশিক্ষণার্থী ৯০ দিনের ডিজিটাল মার্কেটিং কোর্সের পাশাপাশি সাত দিনের বিশেষ এআই প্রশিক্ষণ নিয়েছেন। ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ শীর্ষক মূল কোর্সের […]

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মাধ্যমে এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর অবৈধভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল উত্তরপত্রসহ ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা […]

জাতীয় ক্রীড়াঙ্গনে আনসারের আরেক সাফল্য, বিচ ভলিবলে নারী দল চ্যাম্পিয়ন

কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। একই প্রতিযোগিতায় আনসার মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করেছে। জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে শিরোপা জিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা […]

হারানো ফোন-লাগেজ উদ্ধার, শিশুকে স্বজনের কাছে ফেরালেন আনসার সদস্যরা

রাজধানীর রমনা পার্ক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক তিনটি ঘটনায় হারানো মোবাইল ফোন ও লাগেজের প্রকৃত মালিক এবং স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। একটি হারানো মোবাইল ফোন, ফেলে যাওয়া লাগেজ কিংবা স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে […]

আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব

আগামীকাল সোমবার থেকে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে দেড় থেকে দুই লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হয়েছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুন ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে […]

প্রত্যেক কবিই নিজস্ব জগতের সম্রাট: রুহুল কবির রিজভী

প্রত্যেক কবি নিজস্ব জগতের সম্রাট; কবি রেজাউদ্দিন স্টালিন নিজের স্বতন্ত্র ধারা তৈরি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন। […]

ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের শীর্ষ দুই নেতা

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সফরে শ্রমবাজার, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদার দেশ মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে ঢাকা সফরে আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট […]

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি

আলফা অ্যাঙ্করেজে রোববার সকালে দুর্ঘটনা; জাহাজের সব আরোহীকে উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনাস্থলে বসানো হয়েছে বয়া। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাই করার সময় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটলেও বিষয়টি জানা যায় রাতে। জাহাজটিতে একটি মাদার ভেসেল থেকে শিল্পের […]

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে মালিক-শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান আরিফুল হক চৌধুরী; পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক […]