ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিরা ছিনতাই ও মাদকসেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত ২৩ আগস্ট ২০২৬, রবিবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের শেরে বাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আনসার টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন পিসি মো. আমিনুল হক ও এপিসি মো. রফিকুল ইসলাম। তাদের সঙ্গে অংশ নেন আনসার সদস্য হাসান হাওলাদার, মোল্লা সাজ্জাদ, সুমন মিয়া, আমিনুল ইসলাম, ছাদিয়ার ও শরিফুল হাসান।
অভিযানকালে হাসপাতালের সামনের বাগান ও আশপাশের এলাকা থেকে আল আমিন (৪৫), মানিক (২৫), সুমন (২৬) ও সাজ্জাদ (২২) নামে চারজনকে আটক করা হয়। আনসার সদস্যদের দাবি, তারা ওই এলাকায় মাদক সেবনরত অবস্থায় ছিলেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতাল এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার সদস্যদের এ ধরনের তাৎক্ষণিক অভিযান রোগী, স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তারা অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এই বিভাগের আরও খবর
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান…
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণা, ৫ জন গ্রেপ্তার
সৌদি আরবে উচ্চ বেতনে ড্রাইভিং ভিসায় চাকরির প্রলোভন…
গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা…
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…

