রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে দুই প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এ সময় নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান তারা।

এর আগে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের দায়িত্বে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রিসভার এই পাঁচ সদস্য।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন