শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তারেক রহমান জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি শেরেবাংলা নগরের সমাধিস্থলে যান। সেখানে বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। 

কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে ছিলেন বলেও জানান তার অতিরিক্ত প্রেস সচিব। 

এদিন জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপরই বাবা-মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানে তার কার্যালয়ে যান। সেখানে মাগরিবের নামাজ আদায়ের পর একটি সাংগঠনিক সভায় যোগ দেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন