সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুতের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সৌর বিদ্যুৎ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে সরকারি ভবনগুলোতে ধাপে ধাপে সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।
তিনি সৌর বিদ্যুৎ খাতের বিকাশে স্থানীয় শিল্পকে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন। এ লক্ষ্যে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেন, যাতে দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পায় এবং আমদানিনির্ভরতা কমে।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, সৌর বিদ্যুৎ ব্যবস্থাকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে এটি সাধারণ মানুষের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক, সহজলভ্য এবং দীর্ঘমেয়াদে টেকসই হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবসম্মত ও কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানো, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণ নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং স্থানীয় উৎপাদন শিল্পকে সহায়তা দেওয়ার এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে ব্যয় সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এই বিভাগের আরও খবর
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণে অংশ নিলেন ক্র্যাবের ৪৮ সাংবাদিক
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য…
বেজার গভর্নিং বোর্ডের সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের…
আরও পড়ুন
ফ্রান্সের দক্ষিণে ভয়াবহ দাবানল, পুড়েছে ১৮.৫ বর্গকিলোমিটার এলাকা
আগুনের বিস্তার কিছুটা স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি; তাপমাত্রা ও দমকা হাওয়ায় নতুন শঙ্কা ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভার (Var) অঞ্চলে কয়েক দিন…
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল তথ্য’ দিল কে? গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilisation Force-ISF) মোতায়েনের…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি কাঠামো; সম্পত্তি আইনে সংশোধনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রান্তকাল ডেস্ক |…
মাসে কোটি টাকার চাঁদাবাজি, অর্থের বড় অংশ যেত বিদেশে—ডেভিড ইমনকে নিয়ে তদন্তে নতুন তথ্য
চট্টগ্রাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…

