স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর বৈঠক
- প্রান্তকাল ডেস্ক
- ১৫ ঘণ্টা আগে
অভিবাসন, মানবপাচার, রোহিঙ্গা সংকট ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদারে গুরুত্ব
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার দমন, রোহিঙ্গা সংকট, জনশক্তি রপ্তানি, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে কাজ চলছে।
জুলিয়ান হিল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি। তিনি বাংলাদেশকে অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে ইউরোপসহ বিভিন্ন রুটে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি জাতীয় সংসদে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ পাস হয়েছে। তিনি অনিয়মিত অভিবাসন রোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বালি প্রসেসের আওতায় তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী নতুন মানবপাচারবিরোধী আইনের প্রশংসা করে এর কার্যকর বাস্তবায়নে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনিয়মিত অভিবাসীদের দ্রুত ও কার্যকর প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত জুনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়মিত অভিবাসন, সামুদ্রিক নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়নে উভয় দেশ একমত হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা এবং অস্ট্রেলিয়ার সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।
বৈঠকের শুরুতে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের…
শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে থাকতে পারেন সাকিব আল হাসান
আগামী ৫ আগস্ট আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ…
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক…
গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার দুই বছর পর জনসমক্ষে আসতে পারেন শেখ হাসিনা
৫ আগস্ট নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যের সম্ভাবনা…
আরও পড়ুন
ফ্রান্সের দক্ষিণে ভয়াবহ দাবানল, পুড়েছে ১৮.৫ বর্গকিলোমিটার এলাকা
আগুনের বিস্তার কিছুটা স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি; তাপমাত্রা ও দমকা হাওয়ায় নতুন শঙ্কা ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভার (Var) অঞ্চলে কয়েক দিন…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের মতামত ছাড়া প্রণয়নের অভিযোগ; আপাতত বহাল থাকবে ১৯৯৪ সালের তালিকা ও সরকারি মূল্য ব্যবস্থা দেশের ওষুধ…
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি হস্তান্তরে দীর্ঘদিনের জটিলতা দূর হবে বলে আশা পারিবারিক সম্পত্তি হস্তান্তর ব্যবস্থাকে আরও…
মাসে কোটি টাকার চাঁদাবাজি, অর্থের বড় অংশ যেত বিদেশে—ডেভিড ইমনকে নিয়ে তদন্তে নতুন তথ্য
চট্টগ্রাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর তিন সদস্যের একটি…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল…

