অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার রাজধানীর সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্বে যাত্রা শুরু করেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সিআইডিতে যোগদানের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে থাকাকালেই তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর হবে এবং জটিল অপরাধ তদন্তে সংস্থার সক্ষমতা আরও শক্তিশালী হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন