জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ে লেখা বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জাতীয় স্মৃতিসৌধকে জাতির আত্মত্যাগ, গৌরব, ঐক্য ও দেশপ্রেমের স্থায়ী প্রতীক হিসেবে অভিহিত করেন।
বার্তায় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে…
রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট সরকারের
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়ে…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার মাদক, অস্ত্র ও গুলি
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে…
আরও পড়ুন
যুদ্ধ ও যুদ্ধবিরতিতে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, আটক ৯
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।…
ট্রাম্পের হুমকির কঠোর জবাবের আহ্বান, শক্ত অবস্থানের পক্ষে ইরানি সংবাদপত্রগুলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সংবাদপত্র শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণের আহ্বান…
বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা…
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন স্থগিত, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা
ভারতে জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম…
হরমুজের ওপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানি করিডোরে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন বাস্তবতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি করিডোর হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।…
শাহজালালের তৃতীয় টার্মিনালে আর থাকবে না নেটওয়ার্ক সমস্যা, আসছে অত্যাধুনিক ৪জি-৫জি অবকাঠামো
ঢাকা, ২৫ জুলাই: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের নিরবচ্ছিন্ন মোবাইল ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক ইনডোর…

