গোলাগুলির মুখে লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার বন্ধ, জরুরি অবস্থা ঘোষণা
- প্রান্তকাল ডেস্ক
- ৮ ঘণ্টা আগে
লিবিয়ার বৃহত্তম সচল তেল শোধনাগার জাওইয়া রিফাইনারি সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শোধনাগার এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) এবং জাওইয়া রিফাইনিং কোম্পানি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তেল কমপ্লেক্স ও বন্দর এলাকা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এনওসি জানিয়েছে, সব কর্মী নিরাপদ আছেন এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে শোধনাগারের আশপাশে ভারী অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। শোধনাগারের ভেতরেও গোলার আঘাত লাগে বলে জানানো হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে সংঘর্ষ ছড়িয়ে পাশের আবাসিক এলাকাতেও পৌঁছে যাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে তেল স্থাপনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওইয়া এলাকায় কর্তৃপক্ষ বৃহৎ নিরাপত্তা অভিযান শুরু করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, হত্যাকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও মানবপাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে।
বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণ, গোলাগুলি এবং শোধনাগারের ভেতরে গাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। গোলা পড়ার পর সাইরেন বাজানোর শব্দও শোনা যায়।
জাওইয়া রিফাইনিং কোম্পানি সব পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে লিবীয় কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ করেছে।
প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধন সক্ষমতা রয়েছে জাওইয়া রিফাইনারির। এটি দৈনিক ৩ লাখ ব্যারেল উৎপাদনক্ষম শারারা তেলক্ষেত্রের সঙ্গেও সংযুক্ত।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় রাজনৈতিক বিভাজন ও সশস্ত্র সংঘাত চলমান। বর্তমানে দেশটিতে ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে পূর্বাঞ্চলীয় সামরিক নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনীর ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
গণছাঁটাইয়ের পর ক্ষোভে ফুঁসছেন ওরাকল কর্মীরা
মার্চের শেষ দিনে ই-মেইলের মাধ্যমে প্রায় ২০ থেকে…
আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে…
দেশে হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচিতে ১ কোটি ৭২ লাখের বেশি শিশু
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের বিশেষ টিকাদান কর্মসূচির…
শিশু নির্যাতনের অভিযোগে শ্রীলঙ্কার প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
শ্রীলঙ্কায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
সর্বশেষ খবর
2.
গণছাঁটাইয়ের পর ক্ষোভে ফুঁসছেন ওরাকল কর্মীরা
- ১ ঘণ্টা আগে
3.
আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদেশি খেলোয়াড় বিতর্কে থমকে ম্যাচ, শেষ পর্যন্ত কিংস-পুলিশ ড্র
বাংলাদেশ ফুটবল লিগে Bashundhara Kings ও Bangladesh Police FC-এর হাইভোল্টেজ ম্যাচে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। বিদেশি খেলোয়াড় পরিবর্তন নিয়ে বিতর্কে…
যুদ্ধের আগুন থামাতে ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান!
আগামী সপ্তাহেই Islamabad-এ পুনরায় শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের স্থগিত আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal জানিয়েছে, মধ্যস্থতাকারীদের…
ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন Donald Trump। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে…
দেশে ৫৪ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩৪৩, নতুন শনাক্ত ২৮২
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।…
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’
বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দর পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের…
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিশেষজ্ঞদের মতে, মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা ভয়াবহভাবে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…
হরমুজ অবরোধে আটকা ১,৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক: আইএমও
ইরান যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং প্রায় ২০ হাজার…

