বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষর
- নিজস্ব প্রতিবেদক
- ৩ মিনিট আগে
মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার ও অপব্যবহার প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থপাচার, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময় করবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং যৌথ অভিযান পরিচালনার বিষয়েও সম্মত হয়েছে উভয় পক্ষ।
সমঝোতা স্মারকে মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়, প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারে অভিজ্ঞতা আদান-প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে অ্যান্টি নারকোটিক্স ফোর্স (এএনএফ) ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। আদান-প্রদানকৃত তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ বাড়ানো যাবে। উভয় দেশ আশা প্রকাশ করেছে, এই সহযোগিতার মাধ্যমে জনস্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এই বিভাগের আরও খবর
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয়…
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর
রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়…
২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি, সৌদি ক্রুড অয়েল দিয়ে আবার শুরু উৎপাদন
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন…
জাতিসংঘে অভিবাসীদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয়…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার মার্কেট কাম হাউজিং” প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার…
হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে…
‘হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে’: মার্কিন বাহিনীকে ইরানের নতুন হুঁশিয়ারি। মার্কিন নৌবহরকে লক্ষ্য করে ইরানের ‘হুট’ অস্ত্র নিয়ে বাড়ছে উত্তেজনা
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবহরের বিরুদ্ধে নিজেদের…
যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ওপর পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের আঞ্চলিক জলসীমায়…
ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়াতে চাবাহার বন্দরে নতুন কৌশল নিচ্ছে ভারত
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে জটিলতায় পড়েছে ভারত। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে এবার বিকল্প…
ঈদুল আজহায় ২৫-৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির সমন্বয়ের…
ভারতের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন স্কাইরুট, নতুন বিনিয়োগ পেল ৬০ মিলিয়ন ডলার
ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) ৬০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে দেশটির প্রথম স্পেস-টেক ইউনিকর্নে…
বিএনপি ‘আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক’ হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা “হাইজ্যাক” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪…

