গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রক্তাক্ত সংঘর্ষ, গুলিতে নিহত ৪
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) এবং গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।
গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গণমাধ্যমকে জানিয়েছেন, “গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পুলিশ এবং সাংবাদিকও রয়েছেন। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
সংঘর্ষের শুরু
প্রত্যক্ষদর্শী এবং এনসিপি নেতাদের অভিযোগ, রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে আয়োজিত এনসিপির সমাবেশে হঠাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। “জয় বাংলা” স্লোগান দিতে দিতে তারা সমাবেশ মঞ্চে চড়াও হয়।
এই সময় সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অভিযোগ উঠেছে, ছাত্রলীগের হামলার মুখে এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
পুলিশের পদক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলাকারীরা পুলিশ এবং আওয়ামী লীগের গাড়িবহরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ জেলা প্রশাসন দুপুরেই পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
এনসিপির প্রতিক্রিয়া
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, “সরকার সমাবেশ করতে দিচ্ছে না। রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আওয়াজ তুললেই হামলা হচ্ছে। গোপালগঞ্জে যে হামলা হলো, সেটি রাজনৈতিক প্রতিহিংসারই অংশ।”
এনসিপির কেন্দ্রীয় নেতা জাবেদ রাসিম বলেছেন, “রাষ্ট্রীয় মদদে একাংশের এই সন্ত্রাস গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। অথচ আমাদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না।”
এখনো গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

