বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে শত কোটি টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগ, দুদকে আবেদন
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
শত কোটি টাকার ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগ উঠেছে দেশের শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট লিমিটেড এর বিরুদ্ধে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দেন ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগপত্রে বলা হয়েছে, বেঙ্গল বিস্কুট লিমিটেড দীর্ঘদিন ধরে ভ্যাট এবং ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছে।
অভিযোগে উল্লেখ করা হয়, কোম্পানির চেয়ারম্যান হাসান আহাম্মেদ এবং পরিচালক আসওয়াদের নেতৃত্বে ভুয়া মূসক চালান ব্যবহার করে শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। কোম্পানিটির দুটি মাঝারি আকারের অটোমেটিক বিস্কুট লাইন, দুটি বড় বিস্কুট লাইন, একটি ক্যান্ডি লাইন এবং একটি বেকারি বিস্কুট উৎপাদন লাইন রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ৭০ মেট্রিক টন বিস্কুট ও ক্যান্ডি উৎপাদন করে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বেঙ্গল বিস্কুটে প্রায় ২,২৫০ জন কর্মরত থাকলেও কাগজে-কলমে দেখানো হচ্ছে মাত্র ৭৫০ জন। এর মাধ্যমে শ্রমিকসংক্রান্ত ভাতা এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
ভ্যাট ফাঁকির পদ্ধতি সম্পর্কে অভিযোগে বলা হয়, ভুয়া মূসক চালান তৈরি করে, রাতে ট্রাকভর্তি পণ্য বিভিন্ন বিক্রয় কেন্দ্রের উদ্দেশে পাঠানো হয়। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ১২-১৩টি ট্রাক লোড করা হয়, যাতে ভ্যাট কর্মকর্তাদের নজর এড়িয়ে যাওয়া সম্ভব হয়।
অভিযোগে দাবি করা হয়েছে, বেঙ্গল বিস্কুট সারা দেশে ২৬টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মাসে প্রায় ২৯ থেকে ৩০ কোটি টাকার পণ্য বিক্রি করে, এবং শুধুমাত্র ভ্যাট ফাঁকি প্রতি মাসে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া পার্টি পেমেন্টের ওপর অগ্রিম কর এবং বছরের হিসাব-নিকাশে বিপুল অঙ্কের ট্যাক্স ফাঁকির অভিযোগও আনা হয়েছে।
ইকবাল হোসেন দুদক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শুল্ক ও ভ্যাট গোয়েন্দা সংস্থা তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। সরকারের বিপুল রাজস্ব ক্ষতির সঙ্গে সঙ্গে শেয়ারহোল্ডাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।”
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগটি প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
হরমুজ প্রণালি ‘চিরতরে বন্ধের’ হুঁশিয়ারি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায়…

