বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৩৯৬২ মামলা

ডিএমপির আট ট্রাফিক বিভাগে অভিযান; ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি রেকার

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়েছে।

আট বিভাগে মামলা

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, একটি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১২৪টি সিএনজি ও ৫০৮টি মোটরসাইকেলসহ মোট ৮৬৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়েছে।

ডাম্পিং ও রেকার ১৭৮৮ গাড়ি

অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন