সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের হাসিলপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে; আসবাবপত্র পুড়ে গেছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে দলীয় নেতাকর্মীদের পাঠানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন